মূল অংশে যান
শান্তি প্লাস

রিটার্ন ও রিফান্ড পলিসি

পণ্য গ্রহণের আগে যাচাই করুন

ডেলিভারিম্যানের সামনেই প্যাকেট খুলে পণ্যটি দেখে নিন। পণ্য ভাঙা, লিক করা বা ভুল হলে তখনই ফেরত দিতে পারবেন — কোনো টাকা দিতে হবে না।

কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য

  • ভুল পণ্য পাঠানো হলে
  • পণ্যের বোতল ভাঙা বা সিল খোলা থাকলে
  • মেয়াদোত্তীর্ণ পণ্য পেলে

কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়

  • পণ্য ব্যবহার শুরু করার পর
  • সিল খুলে ফেলার পর, যদি পণ্যে কোনো ত্রুটি না থাকে
  • ডেলিভারির ২৪ ঘণ্টা পার হয়ে গেলে

রিটার্ন প্রক্রিয়া

ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হটলাইনে কল করুন এবং অর্ডার নম্বরটি জানান। আমাদের প্রতিনিধি পরবর্তী ধাপ বুঝিয়ে দেবেন। অভিযোগ যাচাইয়ের পর ৭ কর্মদিবসের মধ্যে পণ্য পরিবর্তন বা টাকা ফেরত দেওয়া হবে।

যোগাযোগ

০১৭০০০০০০০০